চুয়াডাঙ্গার জীবননগরে সিজার অপারেশনের পর আরবিয়া (২১) নামে এক প্রসূতি মায়ের মৃত্যুর অভিযোগ উঠেছে। তবে বেঁচে আছে নবজাতক। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেরনকটে সেতু ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে এ ঘটনা ঘটে। অভিযোগ উঠেছে, ক্লিনিক কর্তৃপক্ষ নিহতের পরিবারকে বিশেষ প্রক্রিয়ায় ম্যানেজ করে ঘটনাটি আড়াল করে ফেলেছে।
নিহতের পরিবারিক সূত্র জানায়, উপজেলার হাসাদাহ গ্রামের আবুল হোসেনের মেয়ে আরবিয়ার (২১) প্রসব বেদনা শুরু হলে পরিবারের সদস্যরা তাকে বৃহস্পতিবার সকাল ৭টার দিকে সেতু ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে ভর্তি করেন। এ সময় ডা: মাহামুদ বিন হেদায়েত (সেতু) তাকে সিজার করার জন্য সকাল ৮টার দিকে অপারেশন থিয়েটারে নিয়ে যান। কিছুক্ষণ পর তার একটি মেয়ে সন্তান জন্ম হয়।