হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে চেতনানাশক স্প্রে পার্টির চার সদস্য পুলিশের জালে ধরা পড়েছে। গত শনিবার শায়েস্তাগঞ্জ থানার ওসি নাজমুল হক কামালের নেতৃত্বে জনপ্রতিনিধি ও স্থানীয়দের সহায়তায় ওই চক্রের চার সদস্যকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে।
জানা যায়, মাসাধিককাল ধরে শায়েস্তাগঞ্জ ও চুনারুঘাটে একদল দুর্বৃত্ত চেতনানাশক ওষুধ স্প্রে করে ঘরের লোকজনকে অচেতন করে টাকা ও স্বর্ণালঙ্কার গণহারে লুটপাট করে আসছে। তারা অর্ধশতাধিক বাসাবাড়িতে লুটপাট চালায়। এ নিয়ে জেলাজুড়ে তোলপাড় শুরু হয়।
এ দিকে পুলিশ সুপার এস এম মুরাদ আলি সম্প্রতি এক সংবাদ সম্মেলনে শায়েস্তাগঞ্জের স্প্রে আতঙ্কের বিষয়টি আলোচনা করেন এবং স্প্রে পার্টির সদস্যদের নির্মূলে পুলিশ প্রশাসনকে দায়িত্ব দেন।
শায়েস্তাগঞ্জে স্প্রে পার্টির ৪ সদস্য আটক
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে চেতনানাশক স্প্রে পার্টির চার সদস্য পুলিশের জালে ধরা পড়েছে। গত শনিবার শায়েস্তাগঞ্জ থানার ওসি নাজমুল হক কামালের নেতৃত্বে জনপ্রতিনিধি ও স্থানীয়দের সহায়তায় ওই...





