হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ঋণের টাকা নিয়ে স্বামীর সাথে ঝগড়ার জেরে নিজের পেটে ছুরিকাঘাত করে আত্মহত্যা করেছেন স্ত্রী। সিলেট ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। গত বৃহস্পতিবার সকালে সিলেট ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
জানা যায়, গত মঙ্গলবার উপজেলার নূরপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের চাঁনপুর গ্রামে স্বামী কুরবান আলী সাথে ঋণের টাকা নিয়ে স্ত্রী তাসলিমা আক্তারের (২২) কথাকাটাকাটি হয়। একপর্যায়ে তাসলিমা নিজ পেটে ছুরি দিয়ে আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাকে হবিগঞ্জ সদর হাসপাতাল নিয়ে যান। সেখানে কর্তব্যরত ডাক্তার তাকে সিলেট ওসমানী হাসপাতালে পাঠান। গত বৃহস্পতিবার সকালে সিলেটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। তাসলিমা আক্তারের তিন বছর এবং আট মাসের দু’টি ছেলে সন্তান রয়েছে।
স্থানীয় ওয়ার্ড মেম্বার দুদু মিয়া বলেন, আমি শুনেছি কুরবান আলীর স্ত্রী নিজেই নিজের পেটে ছুরিকাঘাত করেছে। পরে আহত অবস্থায় হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার সিলেট ওসমানী হাসপাতালে পাঠান। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
শায়েস্তাগঞ্জ থানার ওসি শেখ নাজমুল হক কামাল বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
শায়েস্তাগঞ্জে স্বামীর সাথে ঝগড়ার জেরে ছুরিকাঘাতে স্ত্রীর আত্মহত্যা
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ঋণের টাকা নিয়ে স্বামীর সাথে ঝগড়ার জেরে নিজের পেটে ছুরিকাঘাত করে আত্মহত্যা করেছেন স্ত্রী। সিলেট ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। গত...





