লালমনিরহাট রিপোটার্স ইউনিটির সভাপতি ইউনুস আলী (৪৮) সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।
শনিবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় আদিতমারী উপজেলার সাপ্টি বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, ইউনুস আলী লালমনিরহাটে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের সংবাদ সংগ্রহ করে সন্ধ্যায় মোটরসাইকেলে হাতীবান্ধায় তার নিজ বাড়িতে ফিরছিলেন। তার মোটরসাইকেলটি আদিতমারী উপজেলার সাপ্টি বাড়িতে এলে বিপরীত দিক থেকে একটি ট্রাক তাকে চাপা দিলে তিনি ঘটনাস্থলে নিহত হন।





