হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার দাউদনগর বাজার এলাকায় হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে মাছ ব্যবসায়ী সিরাজ আলীর (৬০) মৃত্যু হয়েছে। রোববার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার দাউদনগর বাজারের হবিগঞ্জ রোডে এ ঘটনা ঘটে।
জানা গেছে, হিট স্ট্রোকে মারা যাওয়া সিরাজ আলী হবিগঞ্জ সদর উপজেলার পইল গ্রামের বাসিন্দা। সিরাজ আলী প্রতিদিনই ফেরি করে গ্রামে গ্রামে মাছ বিক্রি করেন। প্রতিদিনের মতো শায়েস্তাগঞ্জ পৌরসভার মহলুল সুনাম, জগন্নাথপুর ও বিরামচর এলাকায় ফেরি করে মাছি বিক্রি করেন তিনি। এক পর্যায়ে তিনি প্রচণ্ড রোদে ক্লান্ত হয়ে দাউদনগর বাজারে আসেন। শরীর অসুস্থ অনুভব হলে হবিগঞ্জ রোডে রাস্তার পাশে বসে পড়েন। এ সময় স্থানীয় লোকজন তাকে ধরাধরি করে চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যাবার পরামর্শ দেন। হবিগঞ্জ সদর হাসপাতালে যাওয়ার পথে দাউদনগর বাজারে তার মৃত্যু হয়।
শায়েস্তাগঞ্জ থানার এসআই সিরাজুল ইসলাম প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বলেন, মাছ ব্যবসায়ী সিরাজ আলী প্রচণ্ড গরম ও পরিশ্রমের কারণে স্ট্রোক করে এখানেই মারা গেছেন। নিহতের পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।
শায়েস্তাগঞ্জে হিট স্ট্রোকে মাছ ব্যবসায়ীর মৃত্যু
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার দাউদনগর বাজার এলাকায় হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে মাছ ব্যবসায়ী সিরাজ আলীর (৬০) মৃত্যু হয়েছে। রোববার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার দাউদনগর বাজারের...





