মাঝ সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে চার দিন ধরে ভাসতে থাকে জেলেদের ট্রলার। একপর্যায়ে ঢেউয়ের তোড়ে ২৯ জেলেসহ ডুবে যায় ট্রলারটি। এরপর সাঁতার কেটে জেলেরা বঙ্গোপসাগরে বুকের জেগে ওঠা একটি দ্বীপে আশ্রয় নেন। পরে ৯৯৯-এ কল দিয়ে প্রাণে রক্ষা পান বঙ্গোপসাগরে দুর্ঘটনার কবলে পড়া ২৯ জেলে। বৃহস্পতিবার বিকেলে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলাসংলগ্ন চর তুফানিয়া থেকে তাদের উদ্ধার করে কোস্টগার্ড।
জানা গেছে, গত ১৫ সেপ্টেম্বর চট্টগ্রামের বাঁশখালী থেকে বঙ্গোপসাগরে মাছ ধরার উদ্দেশ্যে ছেড়ে আসে এফবি রহমত-ই ইলাহি নামের একটি ট্রলার। ১৭ সেপ্টেম্বর মাঝ সাগরে ইঞ্জিন বিকেল হয়ে যায় ট্রলারটির। চার দিন ধরে সমুদ্রের ভাসতে ভাসতে বৃহস্পতিবার দুপুরে ২৯ জেলেসহ ট্রলারটি ডুবে যায়। এ সময় জেলেরা সাঁতার কেটে সমুদ্রের বুকে জেগে ওঠা পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলাসংলগ্ন তুফানিয়া চরে আশ্রয় নেন। পরে সমুদ্র ঘেরা জনশূন্য দ্বীপে বসে তারা জাতীয় জরুরি সেবা ৯৯৯- ফোন দিয়ে সহযোগিতা চান। এরপর কোস্টগার্ড দক্ষিণ জোনের অধীনস্থ রাঙ্গাবালী ক্যাম্পের সদস্যরা গিয়ে তাদেরকে উদ্ধার করে নিয়ে আসেন।
রাঙ্গাবালী কোস্টগার্ডের কন্টিনজেন্ট কমান্ডার আসাদুজ্জামান খান বলেন, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর কল পেয়ে আমরা তাৎক্ষণিক ছুটে যাই। দ্বীপে আটকা পড়া দুর্ঘটনার শিকার জেলেদের উদ্ধার করে নিয়ে আসি।
এরপর ট্রলারের মালিক পক্ষকে খবর দিয়ে তাদের কাছে জীবিত অবস্থায় ২৯ জেলেকে পৌঁছে দেয়া হয়।
৪ দিন সমুদ্রে ভাসার পর ৯৯৯-এ কল দিয়ে প্রাণে বাঁচলেন ২৯ জেলে
মাঝ সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে চার দিন ধরে ভাসতে থাকে জেলেদের ট্রলার। একপর্যায়ে ঢেউয়ের তোড়ে ২৯ জেলেসহ ডুবে যায় ট্রলারটি। এরপর সাঁতার কেটে জেলেরা বঙ্গোপসাগরে...





