বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সমবায়বিষয়ক সম্পাদক ও টানা তিনবারের নির্বাচিত হবিগঞ্জ পৌরসভার পদত্যাগকারী মেয়র জি কে গউছের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে চুনারুঘাট উপজেলা বিএনপি।
সোমবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে চুনারুঘাট উত্তর বাজার থেকে মিছিলটি বের হয়ে শহরের দক্ষিণ বাসস্ট্যান্ডে গিয়ে সমাপ্ত হয়।
এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ লিয়াকত হাসান ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মীর সিরাজের পরিচালনায় এতে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাংগঠনিক আব্দুল করিম সরকার, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুর রহিম শ্যামল, সাটিয়াজুরী ইউনিয়ন বিএনপির সভাপতি অ্যাডভোকেট সরকার মোহাম্মদ শহীদ, উপজেলা যুবদলের আহ্বায়ক অ্যাডভোকেট মোজাম্মেল হক চৌধুরী, সদস্য সচিব কাউন্সিলর লুৎফুর রহমান জালাল, সৈয়দ আবু নাঈম হালিম, উপজেলা জেলা ছাত্রদের যুগ্ম আহ্বায়ক সাইফুল ছিদ্দিকী, চুনারুঘাট পৌর ছাত্রদলের আহ্বায়ক সাইফুর রহমান সুজন, সদস্য সচিব শাহ প্রান্ত, কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক কুতুব আলী মীরসহ বিএনপির সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার করে জি কে গউছকে দমিয়ে রাখা যাবে না। আওয়ামী লীগ এবং পুলিশ প্রশাসনের জুলুম নির্যাতন যতই বৃদ্ধি পাবে জি কে গউছের জনপ্রিয়তাও ততো বৃদ্ধি পাবে। কারণ হবিগঞ্জের মানুষ জি কে গউছকে ভালোবাসে। সম্পূর্ণ অন্যায়ভাবে জি কে গউছের বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা ও গ্রেফতার করায় বক্তারা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। একইসাথে অনতিবিলম্বে তার মুক্তির দাবি জানান।





