হজরত মাওলানা হাফেজ আহমদ প্রকাশ শাহ্ সাহেব কেবলা চুনতী কর্তৃক প্রবর্তিত ১৯ দিনব্যাপী ৫৩তম আন্তর্জাতিক মাহফিলে সীরতুন্নবী সা: চতুর্থ দিবসে সভাপতিত্ব করেন চকরিয়া খুটাখালী তমিজিয়া ইসলামিয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ আলহাজ মাওলানা ওমর হামযা। অধ্যক্ষ মাওলানা ফারুক হোসাইন ও সিনিয়র শিক্ষক জিয়াউল করিম এর যৌথ সঞ্চালনায় ‘নামাজের গুরুত্ব ও ফজিলত, বে-নামাজির বিভিন্ন ধরনের শাস্তির বিবরণ’ বিষয়ে আলোচনা করেন আলহাজ মাওলানা জাফর সাদেক মিয়াজি, ‘মদিনা শরীফের ফজিলত ও রওজা মুবারকের জিয়ারতের গুরুত্ব ও পদ্ধতি’ বিষয়ে আলোচনা করেন মাওলানা শিহাব উদ্দিন, ‘নীতি-নৈতিকতা প্রতিষ্ঠা ও সামাজিক অবক্ষয় রোধে রসূলুল্লাহ সা: এর জীবন ও দর্শন’ বিষয়ে আলোচনা করেন ড. মাওলানা জাবেদ আহমদ, ‘তাকওয়ার পরিচয় ও মানবজীবনে এর অপরিহার্যতা’ বিষয়ে আলোচনা করেন কক্সবাজার রামু জোয়ারিয়ানালা এমদাদুল উলুম মাদরাসার পরিচালক আলহাজ মাওলানা আবদুল হক। বক্তারা বলেন, তাকওয়া মানব জীবনের অমূল্য সম্পদ। তাকওয়া মানুষের আখলাক বা চরিত্রকে সংশোধন করে। মু’মিনের ঈমানকে মজবুত করে। মু’মিনে নাকেচোকে মুমিনে কামেলে পরিণত করে। তাকওয়া মানুষকে সৃষ্টি ও স্রষ্টার নিকট মর্যাদা দান করে।
আরো উপস্থিত ছিলেন চুনতী হাকিমিয়া কামিল মাদরাসার সাবেক অধ্যক্ষ হাফিজুল হক নিজামী, মাওলানা মনসুরুল হক জিহাদী, মাহফিল মোতওয়াল্লী কমিটির সাংগঠনিক সম্পাদক শাহজাদা মাওলানা আব্দুল মালেক মুহাম্মদ ইবনে দিনার নাজাত, আলহাজ আবু তাহের, এম মাহাবুবুল হক, শাহজাদা তৈয়বুল হক বেদার, সাইফুল ইসলাম,মোহাম্মদ জাহেদ প্রমুখ।