যুগশ্রেষ্ঠ আলেম হজরত মাওলানা হাফেজ আহমদ প্রকাশ শাহ্ সাহেব চুনতী কর্তৃক প্রবর্তিত ১৯ দিনব্যাপী ৫৩তম আন্তর্জাতিক মাহফিলে সিরাতুন্নবী সা: ৯ম দিবসের অনুষ্ঠান চট্টগ্রাম লোহাগাড়া চুনতীর শাহ্ মনজিল সিরাত ময়দানে অনুষ্ঠিত হয়।
লোহাগাড়া দক্ষিণ সুখছড়ি আবদুল খালেক শাহ ফাজিল মাদরাসার সাবেক অধ্যক্ষ আলহাজ মাওলানা অহিদ আহমদের সভাপতিত্বে বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেডিক্যাল কলেজের সহযোগী অধ্যাপক আলহাজ ডা: মাহমুদুর রহমান। নামাজের ফরজ, ওয়াজিব ও সুন্নাতগুলোর বিবরণ বিষয়ে আলোচনা করেন পটিয়া এস আলম কমপ্লেক্স জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মুহাম্মদ ইউনুস আলী, আল কুরআন ও আমাদের জীবন বিষয়ে আলোচনা করেন ঢাকা মাদরাসাতুল কুরআনের অধ্যক্ষ আলহাজ মাওলানা গাজী সানাউল্লাহ রহমানী, ‘আসহাবে সুফফার পরিচয়, রাসূল সা: এর হাদিসের সংরক্ষণ ও বর্ণনায় তাদের ত্যাগ ও কোরবানির বিবরণ বিষয়ে আলোচনা করেন পটিয়া জিরি আল জামিয়াতুল ইসলামিয়ার মুহাদ্দিস আলহাজ মাওলানা শাহাদত হোছাইন, পারিবারিক মূল্যবোধ বিকাশে ইসলামী শিক্ষার গুরুত্ব ও অভিভাবকের করণীয় বিষয়ে আলোচনা করেন লোহাগাড়া আমিরাবাদ সুফিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ শাহাদত হোছাইন, সুদ ও ঘুষ সম্পর্কে ইসলামের বিধান বর্ণনা বিষয়ে আলোচনা করেন মুফতি মাওলানা হাবিবুল্লাহ।