লালমনিরহাটের পাটগ্রামে বাড়ির পাশের পুকুরে বান্ধুবীদের সাথে গোসল করতে নেমে রুজা (১০) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে।

শুক্রবার (৬ অক্টোবর) দুপুরে উপজেলার বাউরা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে নবীনগর বালাডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।

রুজা নবীনগর গ্রামের রেজাউল ইসলামের মেয়ে এবং বালার ডাঙ্গা গ্রামের ব্র্যাক শিশু কেন্দ্রের পঞ্চম শ্রেণির শিক্ষাথী।

বাউরা ইউনিয়ন পরিষদের সদস্য আনারুল ইসলাম বলেন, বাড়ির পাশের পুকুরে তিনজন মিলে গোসলে নামে পরে একজন ডুবে যায়। পরে শিশুটির লাশ পুকুরে ভেসে ওঠে।

পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে দু’জন অফিসার পাঠানো হয়েছে।