চুনতীর ১৯ দিনব্যাপী ৫৩তম আন্তর্জাতিক মাহফিলে সিরাতুন্নবী সা: ১৪তম দিবসের অনুষ্ঠান চট্টগ্রাম লোহাগাড়া চুনতীর শাহ মনজিল সিরত ময়দানে গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত হয়। চকরিয়া খুটাখালীর সাহেবজাদা আলহাজ মাওলানা নুরুল হোছাইন এর সভাপতিত্বে বিশেষ মেহমান ছিলেন সাতকানিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ এম এ মোতালেব সিআইপি।
বক্তরা বলেন পিতা-মাতার সন্তুষ্টির মাঝে আল্লাহ পাকের সন্তুষ্টি নিহিত। আর তাদের অসন্তুষ্টির ভেতর আল্লাহ তায়ালার গজব লুকায়িত। অনুষ্ঠানে কালামে পাক থেকে তেলাওয়াত করেন কারি হাফেজ মুহাম্মদ আবু জাহেদ, মাওলানা একেএম হাবিবুন নূর, কারি মাওলানা ওমর ফারুক। না’আতে রাসূল সা: পরিবেশন করেন যায়েদ বিন দেলোয়ার, মুহাম্মদ ইমাম হোছাইন, আমিমুল এহসান রাফি, আবু আহমদ সোহাগ। চুনতী হাকিমিয়া অনার্স মাস্টার্স মাদরাসার অধ্যক্ষ মাওলানা ফারুক হোসাইন ও সিনিয়র শিক্ষক জিয়াউল করিমের যৌথ সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন চুনতী হাকিমিয়া কামিল মাদরাসার সাবেক অধ্যক্ষ হাফিজুল হক নিজামী, মাহফিল মোতওয়াল্লি কমিটির সাংগঠনিক সম্পাদক শাহজাদা মাওলানা আব্দুল মালেক মুহাম্মদ ইবনে দিনার নাজাত, মাওলানা অলিউদ্দিন, শাহজাদা তৈয়বুল হক বেদার প্রমুখ।
চুনতীর সিরাতুন্নবী সা: মাহফিলে বক্তারা
পিতা-মাতার সন্তুষ্টির মাঝে আল্লাহ পাকের সন্তুষ্টি নিহিত
চুনতীর ১৯ দিনব্যাপী ৫৩তম আন্তর্জাতিক মাহফিলে সিরাতুন্নবী সা: ১৪তম দিবসের অনুষ্ঠান চট্টগ্রাম লোহাগাড়া চুনতীর শাহ মনজিল সিরত ময়দানে গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত হয়। চকরিয়া খুটাখালীর সাহেবজাদা...





