ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার কুশলডাঙ্গী খোকসা গ্রামে ডোবার পানিতে পড়ে তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১২ অক্টোবর) বিকেলে উপজেলার বড়পলাশবাড়ী ইউনিয়নের কুশলডাঙ্গী খোকসা গ্রামের রতন চন্দ্র সিংহ নামের ওই শিশু পানিতে পড়ে মারা যায়।
মৃত রতন চন্দ্র সিংহ ওই গ্রামের পাল্লভ চন্দ্র সিংহের ছেলে।
শিশুটির বাবা পাল্লভ চন্দ্র সিংহ জানান, বিকেলে নিলয় তার বাবার সাথে ঘুমিয়েছিল। এ সময় তার মা রান্নার কাজে ব্যস্ত ছিলেন। কোনো এক সময় শিশুটি বিছানা ছেড়ে ঘরের পেছনে ডোবার পানিতে পড়ে নিখোঁজ হয়। বিকেল সাড়ে ৫টার দিকে খোঁজাখুঁজির এক ৎপর্যায়ে ওই ডোবার পানিতে শিশু নিলয়ের স্যান্ডেল ভাসতে দেখে স্থানীয়দের সন্দেহ হয়। পরে ডোবার পানি থেকে শিশুটিকে উদ্ধার করে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নেয়া হলে দায়িত্বরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডাক্তার সঞ্জিব জানান, পানি থেকে উদ্ধার করে শিশুটিকে মৃত অবস্থায় জরুরি বিভাগে আনা হয়।
বালিয়াডাঙ্গী থানার তদন্তকারী পুলিশ কর্মকর্তা এসআই আবুল বাসার জানান, শিশুটির মৃত্যুর ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।





