মাওলানা হাফেজ আহমদ শাহ্ সাহেবের প্রবর্তিত ১৯ দিনব্যাপী ৫৩তম আন্তর্জাতিক মাহফিলে সিরাতুন্নবী সাা:-এর সমাপনী দিনের অনুষ্ঠান গতকাল চট্টগ্রাম লোহাগাড়া চুনতীস্থ শাহ্ মনজিল সিরাত ময়দানে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিভিন্ন অধিবেশনে লোহাগাড়া বড় হাতিয়া এশায়াতুল উলুম ফাজিল মাদরাসার অধ্যক্ষ আলহাজ মাওলানা আবু নছর হাসসান, চট্টগ্রাম আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ড. মাওলানা আবু বকর রফিক আহমদ, ১৯ দিনব্যাপী আন্তর্জাতিক মাহফিল মুতাওয়াল্লি কমিটির সভাপতি আলহাজ মাওলানা হাফিজুল ইসলাম আবুল কালাম আজাদের সভাপতিত্বে আলোচনায় অংশগ্রহণ করেন নারায়ণগঞ্জ জৈনপুর দরবারের পীর আলহাজ ড. মাওলানা এনায়েত উল্লাহ আব্বাসী আস্ ছিদ্দিকী, চট্টগ্রাম ওমরগণি এস ই এস কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সাবেক প্রধান আলহাজ ড. মাওলানা আ ফ ম খালেদ হোসাইন, সীতাকুণ্ড কামিল মাদরাসার সাবেক অধ্যক্ষ আলহাজ মাওলানা মাহমুদুল হক, দেশবরেণ্য ইসলামিক স্কলার শাহাজাদা ফানাফিল্লাহ বিন আজাদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক ড. মাওলানা আ ক ম আবদুল কাদের, রাহবারে বায়তুশশরফ আলহাজ শাহ্ মাওলানা মুহাম্মদ আবদুল হাই নদভী, আলহাজ মাওলানা লুৎফুর রহমান, আলহাজ কাজী মাওলানা মুহাম্মদ নাসির উদ্দীন, পটিয়া আল জামিয়াতুল ইসলামিয়ার মহাপরিচালক আলহাজ মাওলানা ওবাইদুল্লাহ হামযা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের প্রফেসর ড. মাওলানা গিয়াস উদ্দিন তালুকদার, মাওলানা লোকমান হাকীম জিহাদী, লোহাগাড়া ইসলামিয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ ড. মাওলানা আবদুল কাদের নিজামী, আলহাজ মাওলানা শহিদুল ইসলাম বারাকাতি। বক্তারা বলেন, মহান আল্লাহর অশেষ রহমত মানবাধিকার সুরক্ষা ও মুক্তির কাণ্ডারি খাতুমুন নবীয়িন হজরত মুহাম্মদ সা: অনন্য নিদর্শন। শান্তির ধর্ম ইসলাম-এর বার্তা মদিনা সনদ এবং বিদায় হজের ভাষণ, নবী কারিম সা:-কে শান্তি, মুক্তি, প্রগতি ও সামগ্রিক কল্যাণের জন্য বিশ্ববাসীর রহমত হিসেবে আখ্যায়িত করে মহান আল্লাহ পবিত্র কুরআনে নিজে বলেছেন, আমি আপনাকে সমগ্র বিশ্বজগতের জন্য রহমতরূপে প্রেরণ করেছি। বিশ্বে শান্তি-সম্প্রীতি রক্ষায় রাসূলুল্লাহ সা:-এর আদর্শ অনুসরণই একমাত্র মুক্তির পথ। কালামে পাক থেকে তিলাওয়াত করেন মাওলানা মুহাম্মদ মুহিউদ্দিন, আবদুল আহাদ সিকদার, আলহাজ কারি মাওলানা মুহাম্মদ রবিউল্লাহ, কারি মাওলানা জালাল উদ্দীন মুনিরী, কারি মাওলানা ওবায়দুল্লাহ আব্বাসী। না’আতে রসূল সা: পরিবেশন করেন মহিউর রহমান, মুহাম্মদ আনিসুর রহমান, হোসাইন মুহাম্মদ সাঈদী, মবরুর হোছাইন ছিদ্দিকী, মুহাম্মদ টিপু সোলতান, আবদুল্লাহ আল আকরাম হাদী, শায়ের মুহাম্মদ আবদুস শুকুর, মুহাম্মদ নুরুল কিবরিয়া সাকিব, আবু সাদেক নোমান, মুহাম্মদ শাহেদুল আনোয়ার সাদ, মাওলানা আবু দাউদ মুহাম্মদ শাহ শরীফ, মাওলানা বাহরুল আছরার, মাওলানা ইমাম বায়হাকী (ইতমাম)। চুনতী হাকিমিয়া অনার্স-মাস্টার্স মাদরাসার অধ্যক্ষ মাওলানা ফারুক হোসাইন ও সিনিয়র শিক্ষক জিয়াউল করিমের যৌথ সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন- মাহফিল মোতওয়াল্লি কমিটির সাংগঠনিক সম্পাদক শাহজাদা মাওলানা আব্দুল মালেক মুহাম্মদ ইবনে দিনার নাজাত, আলহাজ আবু তাহের, আলহাজ ড. মাওলানা ঈসা শাহেদী, আলহাজ ইসমাইল মানিক, এম. মাহাবুবুল হক, মাওলানা অলিউদ্দিন, দৌহিত্র তৈয়বুল হক বেদার, সাইফুউদ্দিন মোহাম্মদ তারেক, কাজী আরিফুল ইসলাম, রবিউল হোসেন আশিক, কাজী মুছিউল আজীম প্রমুখ।