বগুড়ার কাহালু উপজেলার মুরইল সমন্তাহার পিড়াপাট গ্রামের নিজবাড়ির শয়নঘর হতে বাটালু (৪২) নামের এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে।
সোমবার (১৬ অক্টোবর) কাহালু থানা পুলিশ লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করে।
নিহত বাটালু সারিকান্দি উপজেলার অপু মন্ডলের ছেলে।
সরেজমিনে দেখা গেছে, তিনি সারিকান্দিতে জায়গা ক্রয় করে টিনসেডের একটি বাড়ি তৈরি করে সেখানে বসবাস করেন। তার দুই মেয়ের বিয়ে হয়ে গেছে। তারা স্বামীর বাড়িতে এবং স্ত্রী বগুড়ায় থাকেন। বাটালু ঘরের ছাউনির কাজকর্ম শেষে রাতে বাড়িতে থাকেন।
প্রতিবেশীরা জানান, সর্বশেষ বাটালুর সাথে গত শুক্রবার দেখা এবং কথা হয়।
থানা সূত্রে জানা গেছে, প্রতিবেশী লোকজন লাশের পচা গন্ধ পেয়ে কাহালু থানা পুলিশে সংবাদ দিলে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করে।
কাহালু থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদ হাসান জানান, কিভাবে তার মৃত্যু হয়েছে তা তদন্তরিপোর্ট ছাড়া সঠিকভাবে বলা সম্ভব নয়।





