কিশোরগঞ্জের হোসেনপুরে গত মঙ্গলবার রাতে তিন বিএনপি নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন- হোসেনপুর পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আ ফ ম জহিরুল ইসলাম জহির মাস্টার (৪৬), উপজেলা বিএনপির সিনিয়র সদস্য মোহাম্মদ আলী জুলমত (৪০) ও মহব্বত হোসেন (৪৩)।
হোসেনপুর থানার ওসি আসাদুজ্জামান টিটু তাদের গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ গত মঙ্গলবার রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আগের নাশকতা ও ভাঙচুরের মামলায় ওই তিনজনকে গ্রেফতার করে। বুধবার দুপুরে তাদেরকে কিশোরগঞ্জ আদালতে পাঠানো হয়।