বগুড়ার শেরপুরে ব্যাটারিচালিত অটোরিকশা চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে হাবিবুর রহমান (৪৫) নামের একজনের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৬ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেন নিহতের বাবা।
তিনি খামারকান্দি ইউনিয়নের মনুপাড়া গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে।
তার বাবা জানান, বুধবার সারাদিন ব্যাটারিচালিত অটোরিকশা চালায়। রাত ১০টার দিকে চার্জ শেষ হয়ে গেলে সে বাড়িতে এসে বারান্দায় ব্যাটারিচালিত অটোরিকশা চার্জ দিতে যায়। এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়। তখন তাকে আহত অবস্থায় শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) বাবু কুমার শাহা বলেন, আইনি পক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।





