ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ব্রহ্মপুত্র নদ থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২৭ অক্টোবর) দুপুরে ওই লাশটি উদ্ধার করা হয়।

জানা যায়, উপজেলার রাজিবপুর ইউনিয়নের লাটিয়ামারি এলাকার ওপর দিয়ে বয়ে যায় ব্রহ্মপুত্র নদ। সেই নদে প্রতিদিনের মতো শুক্রবার সকালে স্থানীয়রা মাছ ধরতে গেলে নদীতে একটি অজ্ঞাতনামা (৬০ থেকে ৬৫ বছরের এক পুরুষ) লাশ ভেসে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করে পুলিশ।

ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) পীরজাদা শেখ মোহাম্মদ মোস্তাছিনুর রহমান বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়েছে। লাশ শনাক্ত করার চেষ্টা চলছে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।