ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে বৈদ্যুতিক মোটর দিয়ে পুকুর সেচের সময় বিদ্যুৎস্পৃষ্টে জাহাঙ্গীর আলম অরফে চেয়ারম্যান (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
শনিবার (২৮ অক্টোবর) সকাল ৮টায় উপজেলার জিয়াবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে।
জাহাঙ্গীর আলম উপজেলার দুওসুও ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের জিয়াবাড়ী গ্রামের মরহুম শহীদ আলী দর্জির ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল থেকে বৈদ্যুতিক মোটর দিয়ে বাড়ির পুকুর সেচ করা হচ্ছিল। শনিবার সকালের দিকে হঠাৎ মোটরটি বন্ধ হয়ে যায়। ওই সময় মোটরে হাত দিলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই জাহাঙ্গীরের মৃত্যু হয়। তাকে উদ্ধার করতে গেলে প্রতিবেশী আব্দুর রহিমের ছেলে পলাশ (২০) বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হন। পরিবারের সদস্য ও স্থানীয়রা তাদের উদ্ধার করে। গুরুতর আহত পলাশকে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে রেফার্ড করে।
বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল আনাম বিষয়টি নিশ্চিত করেন।





