জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের তিন নেতাকে গ্রেফতার করেছে রাজধানীর কোতোয়ালি থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন- জবি শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান হিমেল (৩৫), সহসাধারণ সম্পাদক, মো: সাইদুজ্জামান সরকার সাইদী (২৯) ও যুগ্ম সাধারণ সম্পাদক হাসিবুল হাসান (৩১)।
গতকাল মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়েছে বলে জানান, কোতোয়ালি থানা পুলিশ। আটককৃত নেতাদের আদালতে প্রেরণ করা হয়েছে। আদালতে তাদের সাত দিনের রিমান্ডের আবেদন করবে বলেও জানায় পুলিশ। এ বিষয়ে কোতোয়ালি থানার ওসি শাহীনুর রহমান বলেন, তারা ঢাকা মহানগর এলাকায় বিএনপি ও ছাত্রদলের বিভিন্ন সমাবেশ ও মিছিলে নেতৃত্ব প্রদানের পাশাপাশি পুলিশসহ বিভিন্ন সংগঠনের সাথে দাঙ্গা-হাঙ্গামায় লিপ্ত হয়ে থাকে।