চাঁদপুরে বিস্ফোরক ও বিশেষ ক্ষমতা আইনে ৬০০ বিএনপি নেতাকর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরো অনেকের নামে পৃথক পৃথক ঘটনায় মোট ১০টি মামলা দায়ের করেছে পুলিশ। জেলার বিভিন্ন উপজেলায় এসব মামলায় নাশকতার অভিযোগে ৬০ জনকে আটক করেছে থানা পুলিশ।
এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) সুদীপ্ত রায় জানান, চাঁদপুর সদরে দু’টি, হাইমচরে একটি, ফরিদগঞ্জে একটি, হাজীগঞ্জে একটি, শাহরাস্তিতে একটি, কচুয়ায় একটি, মতলব উত্তরে একটি ও মতলব দক্ষিণে একটি মামলা হয়েছে। প্রতিটি মামলার বাদি পুলিশ। এ পর্যন্ত ৬০ জন নাশকতাকারীকে আটক করা হয়েছে। বাকিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
আটক বিএনপি নেতাদের মধ্যে কেন্দ্রীয় বিএনপির সদস্য ও ফরিদগঞ্জ উপজেলা বিএনপির শীর্ষনেতা এম এ হান্নান, জেলা বিএনপির সহসভাপতি জসিম উদ্দিন খান বাবুলও রয়েছেন। আরো রয়েছেন- পৌর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝি, পৌর ১৪ নম্বর ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক শেখ সালমান, সিনিয়র সহসভাপতি সফিকুর রহমান, কল্যাণপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মিরাজ প্রধানিয়া, বাগাদী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সেলিম বেপারী, সাবেক ছাত্রনেতা শফিউদ্দিন বাবলু, পৌর ১২ ওয়ার্ডের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হিম্মত খান, কলেজ ছাত্রদল নেতা অয়ন বকাউল, পৌর ১০ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদক অয়ন তপাদার প্রমুখ।
চাঁদপুরে ১০ মামলায় আসামি ৬০০ আটক ৬০ জন
চাঁদপুরে বিস্ফোরক ও বিশেষ ক্ষমতা আইনে ৬০০ বিএনপি নেতাকর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরো অনেকের নামে পৃথক পৃথক ঘটনায় মোট ১০টি মামলা দায়ের করেছে পুলিশ। জেলার...





