বেগম খালেদা জিয়া ও গাজীপুর মহানগর ছাত্রদলের সভাপতি রোহানুজ্জামান শুক্কুরের নিঃশর্ত মুক্তির দাবিতে টঙ্গীতে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী ছাত্রদল।

শুক্রবার (১০ নভেম্বর) বিকেলে টঙ্গী পূর্ব-পশ্চিম ও সরকারি কলেজে ছাত্রদল যৌথভাবে এ বিক্ষোভ মিছিল বের করে।

মিছিলটি টঙ্গীর গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ করে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

বক্তারা এ সময় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ কারাবন্দী গাজীপুরের ছাত্রদল নেতাদের মুক্তি চান। এছাড়া অবিলম্বে সরকারকে পদত্যাগ করে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের দাবি জানান।

অন্যদের মাঝে এ সময় উপস্থিত ছিলেন ছাত্রদল নেতা জাকারিয়া রিছাল, মো: রিফাত রশিদ, ফজলে রাব্বী, রিদওয়ান রহমান প্রত্যয় বেপারী, আরিফিন সিদ্দিক বুলবুল, মশিউর রহমান মাসুম সিকদার, মো: জাফরুল ইসলাম অঙ্গন, এম এইচ আরিফ ও মো: সিজান সাবেক প্রমুখ।