হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ট্রেনের নিচে কাটা পড়ে বিনয় পাল (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন।

বুধবার সকাল সাড়ে ৭টায় উপজেলার কুতুবেরচক এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

বিনয় পাল হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার বড় সাকুয়া গ্রামের বিরেন্দ্র পালের ছেলে।

সূত্রে জানা যায়, চট্রগ্রাম থেকে ছেড়ে আসা সিলেটগামী তেলবাহী ট্রেন শায়েস্তাগঞ্জ জংশনের অদূরে কুতুবেরচক এলাকা অতিক্রম করার সময় বিনয় পাল নামের এক যুবক ট্রেনের নিচে কাটা পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই যুবকের দ্বিখন্ডিত লাশ উদ্ধার করে।

শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসি) মীর সাব্বির আহমেদ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।