সিলেটের ওসমানীনগরের তাজপুর বাজারে ট্রাকের পেছনে ধাক্কা লেগে ঘটনাস্থলেই মোটরসাইকেলের আরোহী নিহত হয়েছে। শনিবার (১৮ নভেম্বর) রাত সাড়ে ১২টায় তাজপুর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম রাশেদ আহমদ (৪৩)। তিনি মৌলভীবাজার সদরের বাহাদরপুর গ্রামের আব্দুন নূরের ছেলে এবং বাহাদরপুরে অবস্থিত মুক্তানগর রিসোর্টের স্বত্বাধিকারী জাবেদ নুরের বড় ভাই।

জানা যায়, নিহত রাশেদ দীর্ঘদিন যুক্তরাজ্যের বাসিন্দা ছিলেন। তিনবছর ধরে তিনি স্থায়ীভাবে বাংলাদেশে বসবাস করছেন। তার এক বছর বয়সী একটি মেয়ে শিশু রয়েছে।

আরো জানা যায়, তাজপুর বাজারের মধ্যখানে দণ্ডায়মান একটি কাভার্ডভ্যানের পেছনে সিলেট থেকে মৌলভীবাজারমুখি মোটরসাইকেলের আরোহী রাশেদের ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে সিলেট তামাবিল হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে। তামাবিল হাইওয়ে থানা পুলিশের এসআই ইবরাহিম আকন্দ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।