গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় পিছিয়ে পড়া প্রাথমিক বিদ্যালয় ও শিক্ষার্থীদের এগিয়ে নিতে বিশেষ উদ্যোগ নিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আজিজুর রহমান। করোনার কারণে স্কুল দীর্ঘ দিন বন্ধ ছিল। তাই পিছিয়ে পড়া স্কুল ও প্রাথমিকের শিক্ষার্থীদের এগিয়ে নিতে এ উদ্যোগ।
উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা যায়, কালীগঞ্জের পিছিয়ে পড়া ১০টি প্রাথমিক বিদ্যালয়ের সমস্যা নিরসনকল্পে এ উদ্যোগ নেয়া হয়েছে। এ তালিকায় রয়েছে উত্তর ও দক্ষিণ রাজ নগর সরকারী প্রাথমিক বিদ্যালয়, কৌচান সরকারি প্রাথমিক বিদ্যালয়, শিমুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, বিরুয়া নলছাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়, একতাদিঘুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, জামালপুর বাগমারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, বালীগাঁও শামসুন্নাহার সরকারি প্রাথমিক বিদ্যালয়, ভাদার্তী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও চৈতারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়সমুহ।
এ সংক্রান্ত বিষয়ে জানতে চাইলে কালীগঞ্জ ইউএনও আজিজুর রহমান জানান, শিক্ষকের শিক্ষাগত যোগ্যতা ও প্রশিক্ষণের বিষয়টি বিবেচনায় রাখা হয়েছে। এ ছাড়া মা ও অভিভাবক সমাবেশ, উঠান বৈঠক, হোমভিজিট, শিক্ষাক্রমিক কার্যক্রম জোরদার, শিক্ষক ডেপুটেশন থেকে নিজ বিদ্যালয়ে ফিরিয়ে আনাসহ বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে পিছিয়ে পড়া স্কুল ও শিক্ষার্থীদের এগিয়ে নিতে উদ্যোগ নিয়েছি। পরিদর্শন করা স্কুলগুলোর সামগ্রিক মূল্যায়ন করা হবে।
ইউএনও আজিজুর রহমান সাম্প্রতিক সময়ে প্রাথমিক শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদান এবং শিক্ষার গুণগত মানোন্নয়নে ভূমিকা রাখায় স্বীকৃতি স্বরূপ গাজীপুর জেলার শ্রেষ্ঠ ইউএনও সম্মাননা লাভ করেন। গাজীপুর জেলার শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী কর্মকর্তা নির্বাচিত হয়েছেন তিনি।
পিছিয়ে পড়া বিদ্যালয় ও শিক্ষার্থীদের এগিয়ে নিতে ইউএনওর উদ্যোগ
গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় পিছিয়ে পড়া প্রাথমিক বিদ্যালয় ও শিক্ষার্থীদের এগিয়ে নিতে বিশেষ উদ্যোগ নিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আজিজুর রহমান। করোনার কারণে স্কুল দীর্ঘ দিন...





