পিরোজপুরের ভাণ্ডারিয়া পৌর শহরে এক অগ্নিকাণ্ডের একটি বসতঘর পুড়ে গেছে। এতে কমপক্ষে ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের। তবে আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। গতকাল সোমবার বেলা ১টার দিকে পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের মালিবাড়িতে এ ঘটনা ঘটে।
ঘরের মালিক নান্টু মালি জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত ঘটে। আগুনের লেলিহান শিখা দেখে ও বাড়ির লোকজনের চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে আসে। কিছু বুঝে ওঠার আগেই ঘরে আগুন ছড়িয়ে পড়ে। এ সময় ঘরের লোকজন দ্রুত বের হয়ে আসায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
ভাণ্ডারিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার পারভেজ আহম্মেদ বলেন, খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে পৌঁছে প্রায় ৩০ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত ঘটেছে।
ভাণ্ডারিয়ায় বসতঘরে আগুন
পিরোজপুরের ভাণ্ডারিয়া পৌর শহরে এক অগ্নিকাণ্ডের একটি বসতঘর পুড়ে গেছে। এতে কমপক্ষে ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের। তবে আগুনে কোনো হতাহতের ঘটনা...





