টাঙ্গাইলের দেলদুয়ারে থেমে থাকা একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার রাত সাড়ে ১১টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলার ডুবাইল ইউনিয়নের নাটিয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় কোনো হতাহত হয়নি।
পুলিশ ও স্থানীয়রা জানান, ঢাকা মেট্টো ব-১৪-০০৯৪ বাসটি টাঙ্গাইল বাসস্ট্যান্ড থেকে মির্জাপুর ও সখিপুর রোডে প্রতিদিন যাতায়াত করে থাকে। বাসটি মাঝে মাঝে মির্জাপুর গার্মেন্ট কর্মীদেরও নিয়ে আসা যাওয়া করে। সোমবার রাতে গার্মেন্টকর্মীদের নামিয়ে দিয়ে বাসটি নাটিয়াপাড়া মহাসড়কের পাশে দাঁড় করিয়ে রেখেছিল। পরে হঠাৎ করে রাত সাড়ে ১১টার দিকে বাসে ভিতরে ঘুমিয়ে থাকা হেলপার বাবলু মিয়া আগুন দেখতে পেয়ে আশেপাশে থাকা মানুষদের ডাক দেয়। পরে ফায়ার সার্ভিসদের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।