ক্যান্সারে আক্রান্ত যুবক রবিনের (২২) জীবন বাঁচাতে চিকিৎসার জন্য সাহায্যের আকুতি জানিয়েছেন স্বজনরা। রবিন নওগাঁর রাণীনগর উপজেলার একডালা গ্রামের মোহাতাব আলীর ছেলে। বর্তমানে তিনি দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
রবিনের বড় ভাই ফিরোজ হোসেন জানান, সংসারে অভাব-অনটোনের জন্য রবিন দুই বছর ধরে চট্টগ্রাম একটি গার্মেন্টসে শ্রমিক হিসেবে কাজ করে আসছিলেন। গত তিন মাস আগে সে অসুস্থ হয়ে পড়ে। হাসপাতালে নিলে পরীক্ষা-নিরীক্ষার পর তার শরীরে ইউয়িং সারকোমা নামক ক্যান্সার ধরা পড়ে। তাকে ভারতে নিয়ে চিকিৎসা করাতে প্রায় ১০ লাখ টাকা ব্যয় হবে। কিন্তু এত টাকা ব্যয় করে চিকিৎসা করানোর মতো সামর্থ্য নেই পরিবারের। চোখের সামনেই তিলে তিলে জীবন শেষ হয়ে যাচ্ছে। তাই ভাইয়ের জীবন বাঁচাতে সমাজের বিত্তবান, সামর্থ্যবান ও হৃদয়বানদের কাছে আর্থিক সহযোগিতা কামনা করেন তিনি। সোশ্যাল ইসলামী ব্যাংক, আবাদপুকুর হাট এজেন্ট শাখা, হিসাব নং-৯৯০১১৯০০৫৯৬৩৬ অথবা ০১৭৫৭-৬৫৪৬৪৪ বিকাশ নম্বরে আর্থিক সাহায্য পাঠানো যাবে।