ময়মনসিংহ নান্দাইল উপজেলায় পুলিশ-বিএনপির সংঘর্ষে পুলিশসহ অর্ধশত আহত হয়েছে।

বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) সকাল ১০ ঘটিকায় নান্দাইল মাজার বাসস্ট্যান্ড নামক স্থানে এ ঘটনা ঘটে।

নান্দাইল উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি নাসের খান চৌধুরীর তত্ত্বাবধানে গণবিরোধী নির্বাচন বাতিল সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ নির্বাচনের দাবিতে সারাদেশে ৪৮ ঘণ্টার অবরোধের সমর্থনে এ মিছিল হয়। নান্দাইল উপজেলা বিএনপির নেতাকর্মীরা শান্তিপূর্ণ মিছিল বের করতে চাইলে পুলিশ বাধা প্রধান করে। তখন নেতাকর্মীরা বাধা উপেক্ষা করে মিছিল করতে চাইলে পুলিশ লাঠিচার্জ শুরু করে। নেতাকর্মীরা ক্ষিপ্ত হয়ে পুলিশি ব্যারিকেড ভঙ্গ করে মিছিল করেন পরে পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া হয়।

পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ারগ্যাস ও রাবার বুলেট নিক্ষেপ করে। তখন বিএনপির ৫০ জন নেতাকর্মী আহত হয়েছে বলে জানা যায়।

এ দিকে নাসের খান চৌধুরীর সাথে কথা বলে জানা যায়, আমরা শান্তিপূর্ণ মিছিল বের করতে গেলে পুলিশ আমাদের অন্যায়ভাবে নেতাকর্মীদের লাঠিচার্জ ও টিয়ারগ্যাস-গুলি ছুড়ে।