দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পিরোজপুর থেকে পুলিশ সুপার মোহাম্মাদ শফিউর রহমানকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
রোববার এ সংক্রান্ত একটি চিঠি ঢাকা থেকে পিরোজপুরে পৌঁছায়।
বিষয়টি নিশ্চিত করেন পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মাদ শেখ মোস্তাফিজুর রহমান।
সূত্রে জানা গেছে, ঢাকা এসপিবিএন-২ কার্যালয় থেকে চলতি বছরের ৩ জুলাই পিরোজপুরে পুলিশ সুপার পদে যোগদান করেন মোহাম্মাদ শফিউর রহমান। তিনি পিরোজপুরে প্রায় পাঁচ মাস অবস্থানকালে কয়েকটি হত্যা মামলার রহস্য উদঘাটনসহ জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অবিচল ছিলেন।
ইসির অপর একটি দ্বায়িত্বশীল সূত্র মনে করে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন এবং নির্বাচনের স্বার্থে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। একই সাথে প্রত্যাহার হওয়া কর্মকর্তাদের স্থলে নতুন কর্মকর্তা দেয়ার জন্যও বলা হয়েছে।





