আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়পুরহাট-১ আসনের জাতীয় পার্টির মনোনীত প্রার্থী ডা: এ কে এম মোয়াজ্জেম হোসেনের বাসার সামনে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। সোমবার রাত ১০টায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে। জাপার প্রার্থী রাতেই জেলা পুলিশ সুপারসহ আইনশৃঙ্খলার দায়িত্বে নিয়োজিত সব সংস্থাকে বিষয়টি অবহিত করেছেন। জাপা প্রার্থী জানান, রাত ১০টার দিকে হঠাৎ তার বাসার সামনে পর পর তিনটি বিস্ফোরণের শব্দ পাই। তৎক্ষণাৎ ঘর থেকে বের হয়ে বারুদের ধোঁয়া ও গন্ধ পাই। তিনি বলেন, আমাকে নির্বাচন থেকে নিবৃত্ত রাখতে হয়তো এ ধরনের বিস্ফোরণের ঘটনা ঘটিয়ে ভয়ভীতি ছড়ানোর চেষ্টা করা হচ্ছে। তবে আমি ভীত-সন্ত্রস্ত নই। আমি আমার পার্টির হাইকমান্ডকেও বিষয়টি জানিয়েছি। পাঁচবিবি থানার ওসি ফয়সাল বিন আহসান বলেন, সম্ভবত পটকা জাতীয় কোনো কিছু ফুটানো হয়ে থাকতে পারে। এ উপজেলা একটি শান্তিপূর্ণ উপজেলা। তার পরও আমরা বিষয়টি খতিয়ে দেখছি।
পাঁচবিবিতে জাপা প্রার্থীর বাসায় বোমা বিস্ফোরণ
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়পুরহাট-১ আসনের জাতীয় পার্টির মনোনীত প্রার্থী ডা: এ কে এম মোয়াজ্জেম হোসেনের বাসার সামনে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। সোমবার রাত...





