বাগেরহাটের চিতলমারীতে সবুজ শেখ (২৮) নামে এক সবজি ব্যবসায়ীর গুদাম ঘর পুড়ে ছাই হয়েছে। শনিবার ভোর ৪টায় উপজেলার চৌদ্দহাজারী গ্রামে এ অগ্নিকাণ্ড ঘটে। সবুজ শেখ ওই গ্রামের সরোয়ার শেখের ছেলে। পুলিশ ও ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সদস্য ও এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হয়েছে।
চিতলমারী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশন কর্মকর্তা আবদুল অদুদ বলেন, আগুনের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে পুলিশ ও এলাবাসির সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে নিয়েছি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হয়েছে। আপ্রণ পুড়ে দুই থেকে তিন লাখ টাকার ক্ষতি হয়েছে।
খবর পেয়ে বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মাসুদ রানা, চিতলমারী থানার ওসি ইকরাম হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পীযূষ কান্তি রায় ও সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নিজাম উদ্দীন শেখ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
চিতলমারী থানার ওসি ইকরাম হোসেন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হয়েছে। এর পেছনে অন্য কোনো কারণ আছে কি না আমরা তা তদন্ত করে দেখব।
চিতলমারীতে সবজিগুদাম পুড়ে ছাই
বাগেরহাটের চিতলমারীতে সবুজ শেখ (২৮) নামে এক সবজি ব্যবসায়ীর গুদাম ঘর পুড়ে ছাই হয়েছে। শনিবার ভোর ৪টায় উপজেলার চৌদ্দহাজারী গ্রামে এ অগ্নিকাণ্ড ঘটে। সবুজ শেখ...





