রংপুরের পীরগাছা উপজেলার সুখানপুকুর গ্রামের এক গৃহবধূর গোসলের ভিডিও ধারণ করে তাকে কুপ্রস্তাব দেয়া এবং পাঁচ লাখ টাকা দাবি করে হুমকি দেয়ার অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে পীরগাছা থানা পুলিশ। আটক যুবকের নাম মাহমুদুল হাসান ওরফে মিন্টু (২৪)। সে একই গ্রামের ফজলুর রহমানের ছেলে। অভিযুক্ত যুবককে এলাকাবাসীর সহযোগিতায় আটক করে পর্নোগ্রাফি আইনের মামলায় আটক দেখিয়ে জেলহাজতে পাঠানো হয়েছে।
পুলিশ ও ভুক্তভোগীর অভিযোগ সূত্রে জানা গেছে, আটক মিন্টু মোবাইল ফেনে প্রথমে কুপ্রস্তাব দিয়ে ব্যর্থ হয়। এরপর অভিনব কায়দায় গোপনে গোসল করার ভিডিও ধারণ করে। এরপরে তাকে বিভিন্নভাবে উত্ত্যক্ত করতে শুরু করে। একপর্যায়ে গোসলের ধারণকৃত ভিডিও গৃহবধূর ম্যাসেঞ্জারে পাঠিয়ে দিয়ে পাঁচ লাখ টাকা দাবি করে। কোনো উপায় না পেয়ে গৃহবধূ তার স্বামীর কাছে বিষয়টি প্রকাশ করেন। এরপর স্বামীর পরামর্শ অনুযায়ী ভালোবাসার অভিনয় করে এলাকাবাসীর সহযোগিতায় মিন্টুকে আটক করে পুলিশে দেয়া হয়।
মিন্টুকে আটক করে পীরগাছা থানায় খবর দিলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মিন্টুকে আটক করে থানায় নিয়ে আসে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মিন্টু ঘটনার সত্যতা স্বীকার করেছে বলে জানিয়েছেন তদন্তকারী কর্মকর্তা এসআই আনিছ।
এ ব্যাপারে পীরগাছা থানার ওসি সুশান্ত কুমার সরকার বলেন, আমরা বিষয়টি অবগত হওয়ার সাথে সাথে যুবককে আটক করে জেলহাজতে পাঠিয়ে দিয়েছি। তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
পীরগাছায় গোসলের ভিডিও ধারণ করায় যুবক গ্রেফতার
রংপুরের পীরগাছা উপজেলার সুখানপুকুর গ্রামের এক গৃহবধূর গোসলের ভিডিও ধারণ করে তাকে কুপ্রস্তাব দেয়া এবং পাঁচ লাখ টাকা দাবি করে হুমকি দেয়ার অভিযোগে এক যুবককে...





