নাগরপুর (টাঙ্গাইল) সংবাদদাতা
টাঙ্গাইলের নাগরপুর উপজেলার দপ্তিয়র ইউনিয়নে বিএনপি ঘোষিত ৩১ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে গণসংযোগ ও বই বিতরণ করেছে দলীয় নেতাকর্মীরা।
বুধবার (২৩ এপ্রিল) দুপুর ৩টার দিকে বিএনপি নেতা রবিউল আওয়াল লাভলুর বাড়ী থেকে মোটরসাইকেলের বহর নিয়ে দপ্তিয়র যাওয়ার পথে বিভিন্ন জায়গায় গণসংযোগ করা হয়।
এসময় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে গণসংযোগ ও এসব বই বিতরণ করা হয়।
এসময় দপ্তিয়র ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের আয়োজনে দপ্তিয়র নজির আলী উচ্চ বিদ্যালয় মাঠে ৩১ দফা দাবি নিয়ে কথা বলেন নেতারা।
এসময় তিনি বলেন, ‘আমি সততার রাজনীতি করি। ঈমানের সাথে দলীয় আদর্শ ও ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে কাজ করছি, ভেদাভেদ ভুলে সবাই দলকে সামনের দিকে এগিয়ে নিতে চাই। দুর্নীতির আশ্রয় দেয়ার লোক আমি নই। আপনারা আমার এই কথা রেকর্ড করে রাখুন। ভবিষ্যতে যদি কখনো কোনোদিন আমি রাজনীতিতে মনোনয়ন পেয়ে এমপি হই, কখনো যদি কোনো দুর্নীতি করি আমার মুখের ওপর বলবেন। ইনশাআল্লাহ আমি পাগল হয়ে না গেলে আমি নীতি, আদর্শে জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত অবিচল থাকবো। আপনারা আমাদের দলীয় দাবিসংবলিত বইগুলো নিয়ে পড়ে দেখবেন। সকলেই যদি এসব দাবির সাথে আপনারা একমত হতে পারেন তবেই বিএনপির রাজনীতি সার্থকতা পাবে।’
এ সময় উপস্থিত ছিলেন- নাগরপুর সরকারি কলেজের সাবেক জিএস (বিআরডিবি) চেয়ারম্যান মোহাম্মদ ইকবাল কবীর রতন, নাগরপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি নিয়ামত আলী সুইট, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক ফারুক আহমেদ খান, নাগরপুর সরকারি কলেজের সাবেক ভিপি ও নাগরপুর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক নাজমুল হক স্বাধীন, সাবেক ভিপি আরিফুল ইসলাম নবা, উপজেলা ওলামা দলের সভাপতি মো: আবু বকর সিদ্দিক, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আলতাফ হোসেন, নাগরপুর সরকারী কলেজের সাবেক জিএস ও স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক নুরুজ্জামান রানা ও নেতাকর্মীরা।





