বাংলাদেশ জামায়াতে ইসলামী নোয়াখালী জেলার শাখার উদ্যোগে সদস্য (রুকন) শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১১ মে) দিনব্যাপী এ শিক্ষা শিবির চলে।
অনুষ্ঠানে কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও নোয়াখালী জেলা জামায়াতে আমির ইসহাক খন্দকারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য কুমিল্লা অঞ্চলের টিম সদস্য অধ্যাপক মাওলানা লিয়াকত আলী ভুঁইয়া।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘তৃণমূল পর্যায়ে মানুষদের অন্তর জয় করার জন্য বেশি করে দ্বীনের প্রতিফলন ঘটাতে হবে। একইসাথে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে মানুষের সুখে-দুঃখে তাদের পাশে দাঁড়াতে নিরলসভাবে কাজ করতে হবে। তবেই মানুষ মনে করবে, জামায়াত কর্মী মানে সত্যিকারের সমাজকর্মী।’
এছাড়া নেতৃত্বস্থানীয় মানুষদের ইসলামী নেতৃত্বের জন্য কাছে নিয়ে আসতে কার্যকর ভূমিকা পালন করার আহ্বান জানান এ নেতা।
এদিকে জেলা জামায়াতের সেক্রেটারি ও বেগমগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা বোরহান উদ্দিনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য কাজী নজরুল ইসলাম খাদেম।
বিশেষ অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘আমাদের মুয়ামেলাত সংশোধন করে ইসলামি মুয়ামিলাতের জীবন্ত প্রতিবিম্ব হতে হবে। তবেই মানুষ দলে দলে জামায়াতে ইসলামীতে যোগ দিবে। ইসলামী আন্দোলন বিজয়ের দ্বার প্রান্তে পৌঁছে যাবে ইনশাআল্লাহ।
অনুষ্ঠানে দারসে কোরআন পেশ করেন নোয়াখালী জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যক্ষ মাওলানা সাইয়েদ আহমদ। এছাড়া অনুষ্ঠানে কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও জেলা নায়েবে আমির মাওলানা নিজাম উদ্দিন ফারুকসহ অন্যরা বক্তব্য রাখেন।









