কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আ’লীগের বগুড়া জেলা সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট জাকির হোসেন নবাবকে গ্রেফতার করা হয়েছে।
শনিবার (২১ জুন) সকালে ঢাকার ভাটারা থানা পুলিশ বসুন্ধরা ডি-ব্লক এলাকা থেকে তাকে গ্রেফতার করে।
গ্রেফতার হওয়া নবাব জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এবং বগুড়া জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক।
ভাটারা থানার উপ-পরিদর্শক মো: আরিফ জানান, বসুন্ধরা এলাকায় একদল লোক তাকে আটক করে পুলিশকে খবর দেন। পরে পুলিশ তাকে থানায় আটক করে নিয়ে আসে। তাকে বগুড়া পাঠানো হয়েছে।’
বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ হাসান বাসির বলেন, ‘আ’লীগ নেতা জাকির হোসেন নবাবকে বগুড়ায় পাঠালে শ্যোন অ্যারেস্ট দেখানো হবে। তার নামে সদর থানায় মামলা আছে।’









