মির্জাপুরে কৃষকদের নিয়ে গড়া পার্টনার ফিল্ড স্কুলের ছাত্রদের নিয়ে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদফতর মির্জাপুর কৃষকদের নিয়ে এ বর্ণিল আয়োজন করে।

মঙ্গলবার (১ জুলাই) দুপুর ১২টার দিকে উপজেলা মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার এ বি এম আরিফুল ইসলামের সভাপতিত্বে আায়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন টাঙ্গাইল খামারবাড়ির উপ-পরিচালক কৃষিবিদ মো: আশেক পারভেজ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদা খাতুন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো: জাহিদুল ইসলাম, কংগ্রেসে অংশ নেয়া কৃষক মো: সেলিম শিকদার প্রমুখ।