ফেনী অফিস

ফেনী শহরের মহিপাল এলাকায় অসহায়-দুস্থ দেড়শ নারী-পুরুষ ও ১১ নম্বর ওয়ার্ডের ১০টি মসজিদের মুয়াজ্জিনকে ঈদ উপহার দিয়েছে জামায়াতে ইসলামী।

পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষ্যে বুধবার (১৯ মার্চ) সকালে চৌধুরীবাড়ী প্রাঙ্গণে এসব উপহার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া। এতে ওয়ার্ড আমির আবু তৈয়বের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা আমির মুফতি আবদুল হান্নান।

এ সময় বক্তব্য রাখেন শহর আমির ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম ও স্থানীয় শাহাদাত হোসেন চৌধুরী ফরহাদ।

এছাড়াও শহর সহকারী সেক্রেটারি মিজানুর রহমান, ওয়ার্ড সেক্রেটারি আলমগীর হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া বলেন, ‘ঈদের আনন্দ ভাগাভাগি করতে জামায়াতে ইসলামী সামর্থ্য অনুযায়ী অস্বচ্ছল মানুষের মাঝে ঈদ উপহার পৌঁছে দিয়েছে। ইসলামী রাষ্ট্রব্যবস্থা কায়েম হলে মানুষ উপকৃত হবে। কোনো মানুষ বঞ্ছিত হবে না। জামায়াত সেই কল্যাণ রাষ্ট্র গঠনে কাজ করে যাচ্ছে।’