হবিগঞ্জের বানিয়াচংয়ে থানা পুলিশের বিশেষ অভিযানে নয় কেজি গাঁজাসহ আছমা আক্তার (৪০) নামে এক নারীকে গ্রেফতার করা হয়েছে।

রোববার (২৪ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করে থানা পুলিশ।

ওই নারী বানিয়াচং উপজেলার ৪ নম্বর দক্ষিণ পশ্চিম ইউনিয়নের যাত্রাপাশা (মালের হাটি) গ্রামের আব্দুর রউফ মিয়ার স্ত্রী।

বানিয়াচং থানা পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, এসআই অমিতাব দাস তালুকদারের নেতৃত্বে বানিয়াচং থানার একদল পুলিশ ওই সময়ে আব্দুর রউফের বসতঘরের পাশে তারই মালিকানাধীন (খড়ের লাইচ)-এর পাশে বিক্রির জন্য পুরিয়া তৈরি করা অবস্থায় উল্লেখিত গাঁজাসহ একজনকে গ্রেফতার করা হয়। এসময় মরহুম গেদা উল্লার ছেলে আব্দুর রউফ (৪৫) পালাইয়া যায়।

এ ব্যাপারে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, মদগাঁজা, চুরি ডাকাতি ও দাঙ্গাসহ সকল প্রকার অপরাধ দমনে পুলিশ তৎপর রয়েছে। জেলা পুলিশের অভিভাবক পুলিশ সুপার আক্তার হোসেন স্যারের নেতৃত্বে জেলার সর্বত্র অপরাধীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।