পটুয়াখালীর বাউফলে জমি নিয়ে বিরোধের জের ধরে সেলিম মুন্সি (৪৫) ও আলাউদ্দিন মুন্সি (৫০) নামের দুইজন নিহত হয়েছেন। মঙ্গলবার রাত সাড়ে ১০টায় উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের আতশখালী গ্রামের ৮ নং ওয়ার্ডে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় ফুলবানু ও মার্জিয়া নামের দুই নারীকে গ্রেফতার করেছে পুলিশ।
সংশ্লিষ্ট সূত্র জানায়, জমিজমা নিয়ে সেলিম মুন্সি গংয়ের সাথে তার চাচাতো ভাই আলাউদ্দিন গংয়ের বিরোধ চলছিল। ঘটনার দিন রাত সাড়ে ১০টার দিকে সেলিম মুন্সি নৌকা মার্কার প্রচার চালিয়ে বাড়ি ফেরার সময় পথিমধ্যে আলাউদ্দিন মুন্সি গং তার ওপর অতর্কিতে হামলা চালায় এবং তাকে এলোপাতাড়িভাবে কুপিয়ে ও পিটিয়ে খুন করে। ঘটনার সময় আলাউদ্দিন মুন্সিও মারা যান। তিনি হামলার স্বীকার হয়ে মারা গেছেন নাকি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন তা জানা যায়নি।
৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য সাহাবুদ্দিন সাবু বলেন, সেলিম মুন্সি ও আলাউদ্দিন মুন্সি আপন চাচাতো ভাই। শুনেছি তাদের মধ্যে জমিজমা নিয়ে বিরোধ চলছে। আর এ বিরোধের জের ধরেই সেলিম মুন্সির ওপর তারা হামলা করে। ঘটনাস্থলে তিনি মারা যান। তবে আলাউদ্দিন মুন্সি কিভাবে মারা গেছেন তা বলতে পারব না।’
বাউফল থানার ওসি শোনিত কুমার গাইন বলেন, দুই পরিবারের পক্ষ থেকে দুটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। এ ব্যাপারে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
বাউফলে ২ ভাই নিহতের ঘটনায় ২ নারী গ্রেফতার
পটুয়াখালীর বাউফলে জমি নিয়ে বিরোধের জের ধরে সেলিম মুন্সি (৪৫) ও আলাউদ্দিন মুন্সি (৫০) নামের দুইজন নিহত হয়েছেন। মঙ্গলবার রাত সাড়ে ১০টায় উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের...





