ঠাকুরগাঁও সদর উপজেলায় চৌরঙ্গী বাজারে বক পাখি শিকার করতে গিয়ে পুকুরের পানিতে ডুবে আবুল কালাম আজাদ (২৫) নামের এক যুবক নিখোঁজ হয়েছেন।
বুধবার (২৭ ডিসেম্বর) দুপুরে বাড়ির অদূরে ময়দান নামক পুকুরের কুচিরপনায় ফাঁদ পেতে বক পাখি শিকার করতে গিয়ে তিনি নিখোঁজ হন।
আবুল কালাম আজাদ ঠাকুরগাঁও সদর উপজেলায় চৌরঙ্গী বাজার নামক এলাকার বাসিন্দা।
এলাকাবাসীর সূত্রে জানা গেছে, পুকুরের পানিতে ভরপুর ভাসমান কুচিরপানা ওপর ফাঁদ পেতে বক শিকারে যায় কালাম আজাদ। একপযার্য়ের সে পুকুরের পানিতে তলিয়ে গিয়ে নিখোঁজ হয়। পরে এলাকাবাসী ঠাকুরগাঁও ফায়ার সার্ভিস স্টেশনে সংবাদ দেয়ে।
বিকেলে ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে নিখোঁজ যুবক আবুল কালাম আজাদকে উদ্ধারের জন্য চেষ্টা করে। পুকুরের ভরপুর ভাসমান কচুরিপানা অপসারণ করতে থাকে। এরিপোর্ট লেখা পর্যন্ত উদ্ধারের অভিযান চলছে।





