ঠাকুরগাঁও সদর উপজেলায় চৌরঙ্গী বাজারের ময়দান পুকুরে বক পাখি শিকার করতে গিয়ে পুকুরের পানিতে ডুবে আবুল কালাম আজাদ (৪০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গত বুধবার দুপুরে বাড়ির অদূরে ময়দান নামক পুকুরের কুচিরপনায় ফাঁদ পেতে বক শিকার করতে নিখোঁজ হন তিনি। এর সাত ঘণ্টা পর ফায়ার সার্ভিসের ডুবুরিদল তার লাশ উদ্ধার করে।
মৃত আবুল কালাম আজাদ ঠাকুরগাঁও সদর উপজেলার ভেলাজান গ্রামের মুরাদ আলীর ছেলে।
এলাকাবাসীদের সূত্রে জানা গেছে, ঠাকুরগাঁও সদর উপজেলায় ভেলাজান গ্রামের মুরাদ আলীর ছেলে তিন সন্তানের জনক আবুল কালাম আজাদ গত বুধবার দুপুরে বাড়ির অদূরে ময়দানের পুকুরের পানিতে ভরপুর ভাসমান কচুরিপানার উপর ফাঁদ পেতে বক শিকারে যান। একপযার্য়ের তিনি পুকুরের পানিতে তলিয়ে গিয়ে নিখোঁজ হন। পরে এলাকাবাসী বালিয়াডাঙ্গী ফায়ার সার্ভিস স্টেশনে সংবাদ দেয়।
বিকেলে ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে নিখোঁজ আবুল কালাম আজাদকে উদ্ধারের জন্য পুকুরে নামেন। ভরপুর ভাসমান কচুরিপানা অপসারণ করে সাত ঘণ্টা পর ফায়ার সার্ভিসের ডুবুরিদল রাত ৮টায় তার লাশ উদ্ধার করে।
এ ব্যাপারে বালিয়াডাঙ্গী ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ প্রদীপ মণ্ডল সরকার বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুকুরের কচুরিপানা সরিয়ে মৃত্যুর লাশ উদ্ধার করা হয়।
ঠাকুরগাঁওয়ে বক শিকারে গিয়ে যুবকের মৃত্যু, লাশ উদ্ধার
ঠাকুরগাঁও সদর উপজেলায় চৌরঙ্গী বাজারের ময়দান পুকুরে বক পাখি শিকার করতে গিয়ে পুকুরের পানিতে ডুবে আবুল কালাম আজাদ (৪০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গত...





