চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় সড়ক দুর্ঘটনায় মোহাম্মদ ইমরান হোসেন (৩২) নামে এক সাংবাদিক নিহত হয়েছেন। শুক্রবার দিবাগত রাত দেড়টায় রাঙ্গুনিয়া পৌরসভার রোয়াজারহাট এলাকায় এ ঘটনাটি ঘটেছে।

নিহত সাংবাদিক ইমরান হোসেনের বাড়ি সরফভাটা ইউনিয়নের আট নম্বর ওয়ার্ডের সিকদারপাড়া গ্রামে।

জানা যায়, কাপ্তাই-চট্টগ্রাম সড়কের মরিয়মনগর থেকে সরফভাটা মোটরসাইকেল যোগে যাওয়ার পথে বিপরীত দিক আসা দ্রুতগামী জ্বালানি কাঠ ভর্তি জীপের সাথে সংঘর্ষ ঘটে। এ সময় মোটরসাইকেল আরোহী দৈনিক আমাদের সময় রাঙ্গুনিয়া প্রতিনিধি সাংবাদিক ইমরান হোসেন ঘটনাস্থলে নিহত হন।

রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা চন্দন কুমার চক্রবর্তী বলেন, লাশ উদ্ধার করে শনিবার ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।