পিরোজপুরের ভাণ্ডারিয়ায় এক হাজার ৯০০ পিচ ইয়াবাসহ তিন মাদককারবারিকে গ্রেফতার কারেছেন গোয়েন্দা পুলিশ।
শনিবার (৩০ ডিসেম্বর) সকালে বরিশাল বিভাগীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর গোয়েন্দা কার্যালয়ের একটি দল তাদের ভাণ্ডারিয়া পৌর শহরের লঞ্চঘাট এলাকা অভিযান চালিয়ে গ্রেফতার করে।
গ্রেফতাররা হলেন বরগুনা জেলার পাথরঘাটা উপজেলা সদরের মোকছেদ খানের ছেলে ইদ্রিস খান (৫০), মো: ইউছুফ আলীর ছেলে ইয়াসিন আলী অন্তর (২৫), ছিদ্দিকুর রহমান হাওলাদারের ছেলে মো: রাকিব হাওলাদার। গ্রেফতাররা পেশাধারী মাদককারবারি বলে পুলিশ জানিয়েছে।
মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপ-পরিদর্শক মোহাম্মদ আ: মজিদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে বরিশাল বিভাগীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফর গোয়েন্দা কার্যালয়ের আট সদস্যের একটি দল নিয়ে ভাণ্ডারিয়া পৌর শহরের লক্ষিপুরা মহল্লায় অভিযান চালিয়ে এক হাজার ৯০০ পিস ইয়াবা ট্যাবলেট, নম্বর বিহীন একটি বাজাজ পালসার মোটরসাইকেল ও একটি মোবাইল ফোনসহ ওই তিন মাদককারবারিকে আটক করেন। এ সময় ইদ্রিস আলী দেহ তল্লাসি করে একটি পলিথিনের প্যাকেটে অ্যাম ফিটামিনযুক্ত এক হাজার ৯০০ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। এরা পাথরঘাটা থেকে মোটরসাইকেলযোগে মাদক বিক্রির জন্য ভাণ্ডারিয়া যায়। এ ঘটনায় বরিশাল মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপ-পরিদর্শক মোহাম্মদ আ: মজিদ ভাণ্ডারিয়া থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেছেন।
ভাণ্ডারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবির মোহাম্মদ হোসেন জানান, এ ঘটনায় ভাণ্ডারিয়া থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে।





