ভোলার চরফ্যাশন উপজেলায় আগুনে চারটি ব্যবসা-প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে।

শনিবার রাত ৯টা ৫০ মিনিটে হাজারীগন্জ ইউনিয়নের চেয়ারম্যান বাজারে এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও চরফ্যাশন ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, শনিবার রাত ৯টা ৫০ মিনিটে চেয়ারম্যান বাজারের উত্তর মাথার শাহিন হোন্ডার গ্রেজের বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রাপাত হয়। মুহূর্তের মধ্যে মো: আলমগীরের দধি ঘর, নাসিম সিকদারের নাবিল ষ্টোর, শাহিন খন্দকারের হোন্ডার গ্রেজ ও নাঈম গ্লাস হাউজ পুড়ে ছাই হয়ে গেছে।

চরফ্যাশন ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আসাদুজ্জামান এই প্রতিবেদককে বলেন, শনিবার রাত ১০টা ০৩ মিনিটে চেয়ারম্যান বাজারে আগুনে লাগার খবর পেয়ে ১০টা ১৬ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায়। দীর্ঘ ১ ঘণ্টা চেষ্টা করে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুনে নিয়ন্ত্রণে আনে।

স্টেশন অফিসার আরো জানান, এ ঘটনায় ২৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

তবে অন্যদিকে ব্যবসায়ীরা জানান, ব্যবসা-প্রতিষ্ঠানের মালামাল ও ঘর মালিকের ঘরসহ ক্ষয়ক্ষতির পরিমাণ ৫০ লাখ টাকার মতো হবে।

ভুক্তভোগী ব্যবসায়ীরা ক্ষতি কাটিয়ে উঠতে কর্তৃপক্ষের আর্থিক সহায়তা কামনা করেছে।