টাঙ্গাইলের ঘাটাইলে বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে আতিকুর রহমান (২৮) নামের সিএনজিচালক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (৪ জানুয়ারি) দুপুরে উপজেলার টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের পাকুটিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আতিক ঘাটাইল উপজেলার দেউলাবাড়ী ইউনিয়নের চেথট্ট গ্রামের ছাত্তার তালুকদারের ছেলে।
ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, দুপুরের দিকে ময়মনসিংহ থেকে একটি বাস টাঙ্গাইলের দিকে আসছিল। অপরদিকে ঘাটাইল থেকে সিএনজিটি মধুপুরের দিকে যাচ্ছিল। পথিমধ্যে বাসটি পাকুটিয়া এলাকায় পৌঁছলে সিএনজির সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে সিএনজি চালক নিহত হয়। এ ঘটনায় ঘাতক বাসটি আটক করলেও চালক পালিয়ে যায়। পরে সিএনজি চালকের লাশ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।





