ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে (ঢামেক) সাংবাদিকদের সাতে মতবিনিময় করেছেন ঢাকা-৮ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী আ.ফ.ম বাহাউদ্দিন নাছিম।

শুক্রবার সকালে রাজধানীর ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে অবস্থিত ঢাকা মেডিক্যাল রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় সাংবাদিকরা তাকে ফুলের শুভেচ্ছা জানান। পরে হাসপাতালের জরুরি বিভাগে রোগীদের খোঁজ খবর নেন তিনি।

মতবিনিময় সভায় বাহাউদ্দিন নাছিমের ছেলে সফটওয়্যার ইঞ্জিনিয়ার এ বি এম সিদ্দিকী, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ আল সায়েম, গণ-যোগাযোগ ও সাংবাদিকতা-বিষয়ক সম্পাদক ওবায়দুল হক খান ও প্রতিবন্ধী উন্নয়ন বিষয়ক সম্পাদক আনোয়ার পারভেজ টিংকু উপস্থিত ছিলেন।

এ সময় গণমাধ্যমকর্মী শামীম হাওলাদার, মাসুদ রানা, কাজী সফিউল ইসলাম (আল আমীন), সৈয়দ আমানত আলী, মহিউদ্দিন, মো: জীবন মিয়া, মোহাম্মদ আলী, জাহাঙ্গীর আলম শাহিন, আতিকুল ইসলাম, আহাম্মেদ মুন্নি, এস এম সাঈদার হোসেন, ওমর ফারুক, মো: জহিরুল ইসলাম, হাফিজুর রহমান উপস্থিত ছিলেন।

এছাড়া আরো উপস্থিত ছিলেন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ৪র্থ শ্রেণি কর্মচারী সমিতির সভাপতি মো: রমিজ ও বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশনের (বিএনএ) সভাপতি মো: কামাল পাটোয়ারী প্রমুখ।