কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে ষষ্ঠবারের মতো আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ম: তাজুল ইসলাম নৌকাপ্রতীকে বেসারকারিভাবে নির্বাচিত হয়েছে।

রোববার রাতে সহকারী রিটানিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার তাকে বিজয়ী ঘোষণা করেন।

জানা যায়, কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে মোট ১২৬টি কেন্দ্রে বেসরকারি ফলাফলে আওয়ামী লীগ মনোনীত মো: তাজুল ইসলাম ২ লাখ ৩৩ হাজার ৯৪৬ পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রার্থী ইসলামী ফ্রন্ট বাংলাদেশ মীর আবু বাকার চেয়ার প্রতীকে পেয়েছেন ৮ হাজার ২৬০ ভোট।