বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ-শরোণখালা) আসনে বড় ব্যবধানে জয়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ছাত্রলীগ কেদ্রীয় কমিটির সাবেক সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ।
নৌকা প্রতীকে তিনি পেয়েছেন ১ লাখ ৯৯ হাজার ৩৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের ডামি স্বতন্ত্র প্রার্থী মো: জামিল হোসাইন ঈগল প্রতীকে পেয়েছেন ৫ হাজার ৩৭৬ ভোট।
এছাড়া লাঙ্গল প্রতীক সাজন কুমার মিস্ত্রী পেয়েছেন ২২২০ ভোট। ছড়ি প্রতীক মুহাম্মদ বদরুজ্জামান ৯৯২, আম প্রতীক মোহাম্মদ লোকমান সাইফি ১৬১১, সোনালী আঁশ প্রতীক লুৎফুন নাহার রিক্তা ৬০৭ ও নোঙর প্রতীক রেজাউল ইসলাম রাজু পেয়েছেন ৬৩৬ ভোট।





