কিশোরগঞ্জের কটিয়াদীতে সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও একজন গুরুতর আহত হয়েছে।
বুধবার (১০ জানুয়ারি) সকালে উপজেলার মধ্যপাড়া নামক স্থানে।
নিহত ব্যক্তির নাম জমশেদ মিয়া (৩৫)। তিনি বনগ্রাম ইউনিয়নের আনন্দ বাজারের ফিড ব্যবসায়ী ও তিলকান্তা গ্রামের আব্দুল জব্বারের ছেলে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, বুধবার সকালে জমশেদ মিয়া নিজ হ্যাচারীর মাছ টমটম যোগে কটিয়াদী মাছ আরতে নিয়ে যাচ্ছিলেন। এ সময় কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক মহাসড়কে মধ্যপাড়া নামক স্থানে মাছবাহি টমটম ও ওষুধ কোম্পানির গাড়ির সংঘর্ষে ঘটনাস্থলেই জমশেদ মিয়া নিহত হয়েছে। আহত টমটম চালক চান্দু মিয়াকে উদ্ধার করে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত জমশেদ মিয়া ৮ বছর বয়সের এক মেয়ে ও ৪০ দিন বয়সের এক ছেলে রয়েছে।
কটিয়াদী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম জানান, কটিয়াদী উপজেলার মধ্যপাড়া নামক স্থানে মাছবাহি টমটম ও ওষুধ কোম্পানির গাড়ির সংঘর্ষে ঘটনাস্থলে জমশেদ মিয়া নামে একজন ব্যবসায়ী নিহত ও টমটম চালক গুরুতর আহত হয়েছেন। নিহতের পরিবারের আবেদনের প্রেক্ষিতে লাশ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।





