ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে কেন্দ্রীয় সভাপতি হয়েছেন নূরুল বশর আজিজী ও সাধারণ সম্পাদক হয়েছেন মুনতাছির আহমাদ। এছাড়াও সহসভাপতি হয়েছেন ইউসুফ আহমাদ মানসুর। গতকাল বুধবার সকালে রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে ইসলামী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সম্মেলন থেকে এই কমিটি ঘোষণা করা হয়।
সম্মেলনে সংগঠনটির সদ্য সাবেক সভাপতি শরিফুল ইসলাম রিয়াদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলনের আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম। সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য প্রিন্সিপাল সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানি, সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম (শায়েখে চরমোনাই), মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমাদ, যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান ও আলহাজ মুহাম্মাদ আমিনুল ইসলাম, কে এম আতিকুর রহমান, অধ্যাপক সৈয়দ বেলায়েত হোসেন, মাওলানা আহমদ আবদুল কাইয়ূমসহ দলটির অন্যান্য নেতৃবৃন্দ।





